1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কের পদত্যাগ - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

( রাজু চৌধুরী আর স্টার টিভি জয়পুরহাট ) জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পদত্যাগ করেছেন। এনিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। সাংগঠনিক কাজে সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দুজনেই ।

পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া তাপস উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে এনসিপির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিলেন। দলের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে জেলার প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

তবে বর্তমানে বয়স বৃদ্ধি, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক নানা ব্যস্ততার কারণে দলের এমন একটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক গতিশীলতা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেই সুদূরপ্রসারি চিন্তা থেকেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে জেলার সবস্তরের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে পাওয়া আন্তরিক সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদত্যাগের বিষয়ে গোলাম কিবরিয়া তাপস গত ২ জুলাই লিখিত ভাবে আবেদনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠালেও কেন্দ্রীয় কমিটি থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা উত্তর তিনি পাননি।

শুক্রবার সন্ধ্যায় (১৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে এনসিপির জয়পুরহাট জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাম কিবরিয়া।

অপরদিকে, এনসিপি জয়পুরহাট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এ প্রতিনিধিকে জানান, সাংগঠনিক কাজে সময় দিতে না পারা, শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে গত ১১ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি থেকে এখনও কোন উত্তর পাননি বলেও জানান তিনি।

এনসিপি জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করার স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। সংগঠনে সময় দিতে না পারা বা পারিবারিক বা শারীরিক অসুস্থতা কারণ না অন্য কিছু রয়েছে।

এ বিষয়ে স্থানীয় এনসিপি’র দায়িত্বশীল যুগ্ম আহ্বায়ক ইন্জিনিয়ার গোলাম কবীর বলেন, দলের মধ্যে কোন অভ্যন্তরীণ কন্দোল নেই। ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির কোন নির্দেশনা পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি