1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
আইন আদালত Archives - Page 16 of 16 - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাঃসম্পাদকের বিরুদ্ধে মামলা , মোঃ রফিকুল ইসলাম [জয়পুরহাট [জেলা]প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার (৩২) বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একটি মামলা করেছেন এক ব্যক্তি। সোমবার (৭ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর থানায় মামলাটি করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উর রহমান। এজাহারে বাদী উল্লেখ করেছেন, প্রায় ১০ দিন আগে ব্র্যাক সিডের জয়পুরহাট প্রতিনিধি জহুরুল ইসলামের কাছে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা মোবাইল ফোনে ১০ বস্তা আলু বীজ ও এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাকে দেখা করতে বলেন। এরপর সন্ধ্যায় দেখা করলে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে জহুরুলের কাছ থেকে আলু বীজ বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং অবশিষ্ট টাকা দ্রুত দিতে বলে চলে যান। এরপর সোমবার বিকালে জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কে রাকিব ট্রেডার্স নামক দোকানে জহুরুলকে দেখতে পেয়ে সেখানে পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেখানেও টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান থেকে টেনে বের করে কিলঘুসি মেরে গুরুতর জখম করে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে রেজার নাম উল্লেখসহ ২০/২৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজির মামলা করেন সেলিম উর রহমান। এই বিষয়ে জানতে চাইলে আবু বকর সিদ্দিক রেজা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, কৃষকের পক্ষে তার (জহুরুল) সঙ্গে কথা বলেছি। রাজনৈতিক ভাবে আমাকে হেয় করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পরে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি মিথ্যা বানোয়াট,ছাত্রলীগের মান ক্ষুণ্ণ করার জন্য একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি আরও বলেন জেলার ফাদার সংগঠনের নেতৃবৃন্দদের জানানো হলে তারা বাদির সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক উভয়পক্ষে ডেকেছেন আগামীকাল ভুল বুঝাবুঝির বিষয়ে মিমাংসা করা হবে বলেও সভাপতি বলেন। এদিকে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) সিরাজুল ইসলাম জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত সাপেক্ষে দেখা হচ্ছে।
ঝাউতলায় আদালতের নির্দেশ না মেনে জমি দখল, সন্ত্রাসী হামলায় আহত ৫ বার্তা পরিবেশক কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠে বিজ্ঞ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে খতিয়ানভুক্ত জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এসময় চালানো হয় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট। অভিযোগ উঠেছে। সোমবার (০৭ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার আনোয়ারা বেগমের মালিকানাধীন খতিয়ানভুক্ত জমি দখলের পায়তারা করছে আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে একটি ভূমিদস্যু সিন্ডিকেট। সিন্ডিকেটটি জমি দখলে একাধিকবার আনোয়ারা বেগমের পরিবারের উপর একাধিক বার হামলা চেষ্টা করেছে। সর্বশেষ একটি প্রভাবশালী মহলের ইন্ধনে সোমবার আহমেদ হোসেন গুরা মিয়ার নেতৃত্বে শুভ, শান্ত, সুজন ও ফরিদসহ আরও ২০/৩০ জন সন্ত্রাসী আনোয়ারা বেগমের পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় আনোয়ারা বেগমের পুত্র ওমর ফারুক, জামাল, সাইফুলসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। হামলাকারীরা আনোয়ারা বেগমের মালিকানাধীন জমির ঘেরাবেড়া ব্যাপক ভাংচুর চালিয়ে গুড়িয়ে দেয়। এতে তাদের বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকী দেওয়া হয়। আহত আনোয়ারা বেগমের পুত্র ওমর ফারুক বলেন, আমরা উন্নয়ন বিরোধী নই। কিন্তু আমাদের কোন ক্ষতিপূরণ দেইনি, উল্টো বেআইনিভাবে কোন ম্যাজিস্ট্রেট—প্রশাসন ছাড়া বিনা নোটিশে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী দিয়ে আমার দোকানপাট ভাংচুর করে লুট করে নিয়ে গেছে। পাশাপাশি পৌরসভা রাস্তার জমি নেওয়ার পরও আমার অবশিষ্ট জমিও গুরা মিয়া ও ফরিদের নেতৃত্বে জবর দখল করার পাঁয়তারা করছে। খতিয়ানভুক্ত জমিতে ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা নির্মাণ কোন আইনে আছে। আদালতে মামলা, ১৪৪ ধারা বলবৎ থাকার পরও দখলবাজ চক্র কিছু না মেনে ন্যাক্কারজনকভাবে জোরপূর্বক আমাদের জমি দখলে নিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার চাই। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আহমদ হোসেন গুরা মিয়া।
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি