Raju@rstartv.com : rstartv : rstartv
zakirhosan68@gmail.com : zakirbd :
Uncategorized Archives - Page 13 of 13 - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Search
Toggle navigation
প্রচ্ছদ
লাইভ টিভি
জাতীয়
সারাদেশ
ঢাকা
খুলনা
চট্টগ্রাম
বরিশাল
ময়মনসিংহ
রাজশাহী
রংপুর
সিলেট
আন্তর্জাতিক
রাজনীতি
খেলাধুলা
ক্রিকেট
ফুটবল
তথ্য প্রযুক্তি
বিনোদন
স্বাস্থ্য
অন্যান্য
জনমত
বাংলা মুভি
ইসলামিক গজল
ইসলামিক ওয়াজ
পছন্দের গান
পতিভার সন্ধানে
দায়িত্বশীল
টকশো
প্রবাসে বাংলাদেশ
বাংলা নাটক
বিশেষ খবর
ম্যাগাজিন অনুষ্ঠান
লাইফস্টাইল
সাহিত্য
আমাদের পরিবার
বাগমারায় ভবানীগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থল পরিদর্শনে ইউএনও বাগমারা প্রতিনিধি সোমবার সকাল ১০ টায় উদ্বোধন হবে ভবানীগঞ্জ সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে একশত সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় ভবানীগঞ্জ বেইলী ব্রিজের পাশেই নির্মিত হয়েছে ৫৭.৭১ মিটার দৈর্ঘ্য এবং ১০.২৫ মিটার প্রস্থ বিশাল এই সেতুটি। উপজেলায় প্রবেশের একমাত্র ভরসা ছিল পুরাতন বেইলী ব্রিজটি। অনেক ঝুঁকি নিয়ে সেই বেইলী ব্রিজের উপর দিয়ে যানবাহন সহ লোকজন চলাচল করতেন।উপজেলাবাসীর দুঃখ-দুর্দশার কথা ভেবে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি ফকিরনী নদী উপরে বেইলী ব্রিজ সংলগ্ন স্থানে নতুন এই সেতু নির্মানের লক্ষ্যে সরকারের দপ্তরে আবেদন করেন। তাঁর সেই প্রচেষ্টা আজ বাস্তবে রুপ নিয়েছে। সেতুটি নির্মাণের ফলে খুব সহজেই যানবাহনসহ চলাচল করতে পারবেন লোকজন।পুঠিয়া-বাগমারা জেলা মহাসড়কে নির্মিত হয়েছে ভবানীগঞ্জ সেতুটি। রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে ভবানীগঞ্জ সেতুটি নির্মিত করা হয় প্রধানমন্ত্রীর সেই ‘শত-সেতুর’ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাগমারার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী সেই অনুষ্ঠানের স্থল পরিদর্শন করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
আক্কেলপুরে পূর্ব শত্রুতার জেরধরে শিক্ষক”কে পিটিয়ে গুরুতর আহত প্রাণনাশের হুমকি নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:- জয়পুরহাটের আক্কেলপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে ও গাছ কাটাকে কেন্দ্র করে তিলকপুর আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলী মাস্টার ও তার স্কুল পড়ুয়া ১২ বছর বয়সী নাতনি খাতিজা কেও বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেছে। একই এলাকার মৃত.ইরাজ আলীর ছেলে আব্দুর সোবহান (৫০) ও তার দুই ছেলে সালমান ফার্সি (৩৩) ও কামাল হোসেন (৩০)। শনিবার (০৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুমা পশ্চিম পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার বিষয়টি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় যোগাযোগ গণমাধ্যম ফেইসবুকে দেখতে পেরে রাতেই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ছুটে যান আহত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন আলীর বাসায়। দিবাগত রাতে আনুমানিক ১০ টায় তার বাসায় এবং ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে জানতে পারে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত কোর্টে একটি মামলা চলমান ছিলো। যে মামলায় বিজ্ঞ আদালত শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টারের পক্ষে পরপর দুই বার রায় প্রদান করলেও। কিন্তু বিবাদী আব্দুর সোবহান আদালতের রায় অমান্য করে পূনরায় আবারো তিনি সংশোধনীয় একটি মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকা অবস্থায় ক্ষমতার প্রভাব খাটিয়ে। জোরপূর্বক একটি জাম গাছ কেটে বিক্রয় করছিলেন এমন সংবাদ পেয়ে দুই বার স্ট্রোকের রোগী শিক্ষক ইয়াছিন মাস্টার উক্ত জাম গাছটি কাটতে বাঁধা প্রদান করলে।ঘটনাস্থলেই তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে প্রতিপক্ষ সোবহান ও তার দুই ছেলে সালমান পার্শি ও কামাল হোসেন দেশীয় দ্বারা এলোপাথাড়ি বেধড়ক মারধর শুরু করে এবং তার দাঁড়িও টেনে ছিড়ে ফেলেন এমন সময় তার আত্মচিৎকার শুনে শিক্ষকের নাতনি স্কুল ছাত্রী খাতিজা তার দাদাকে রক্ষা করতে গেলে তাকেও কি কিল ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা শিক্ষক আলহাজ্ব ইয়াছিন মাস্টার কে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করাতে আনলে কর্মতর চিকিৎসক হাসপাতালে বেড নেই বলে তাকে ভর্তি না করায়ে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন এমনকি হাসপাতালের চিকিৎসা নিয়েছেন তার কোন কাগজপত্র দেননি বলেও জানা যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে আক্কেলপুর থানায় অভিযোগ করার উদ্দেশ্যে রওনা হলে প্রতিপক্ষরা অসহায় শিক্ষক কে প্রাণনাশের হুমকি দিলে তারা প্রাণোভয়ে বাড়িতে চলে যান। এতোবড় ঘটনার পরেও কোন আধ্যাত্মিক ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রায় আনুমানিক ৩০-৩২ হাজার টাকা মূল্যে জাম গাছটি রবিবার সকালে প্রকাশ্যে একটি নছিমন যোগে কাটা গাছ গুলো নিয়ে চলে জান। এবিষয়ে প্রতিপক্ষ সোবহানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে কোন ভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,এই ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা এমনকি এবিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি আরও বলেন আপনি আমাকে না জানিয়ে এসপি স্যারকে কেন বলেছেন আগে আমার কাছে শুনবেন না। আচ্ছা আপনার যা লেখার লিখুন কিন্তু সত্যটাই লিখবেন বলে ওসি কল টি কেটে দেন। এর আগে দিবাগত রাতে ঘটনার বিষয়ে জয়পুরহাট জেলা পুলিশ সুপার নূরে আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আগে ভুক্তভোগীদের থানায় একটি অভিযোগ করতে বলেন এবং অভিযোগটি তদন্ত করে ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ সুপারের এমন আশ্বাসের পরে অসহায় শিক্ষক ও তার ছেলের সাথে আবারো কথা বললে তারা বলেন, আক্কেলপুর থানায় প্রতিপক্ষ সোবহানের নিকটতম একজন পুলিশের চাকরি করে তাই অভিযোগ করে আমরা কোন সুফল পাবো কিনা পাবো এবিষয়ে আমরা নিশ্চিত হতে পাড়ছি না।
নওগাঁর ধামইরহাট সীমান্তে চোরাকারবারীদের হামলায় বিজিবির দুই সদস্য আহত গোলাম রববানী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার ধামইরহাট সীমান্তে চোরাকারবারীদের হামলায় ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ দুজন আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ৪ নভেম্বর,শুক্রবার সকালে হেলিকপ্টারযোগে মজিবরকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আহত অপরজন বিজিবির সোর্স তারেককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন আছে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ১৪ বিজিবির বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ কয়েকজন চোরাকারবারীদের ধরতে শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যান। সেখানে চোরাকারবারিরা মজিবর ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ৪ নভেম্বর,শুক্রবার সকালে মজিবর হোসেনের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ সময় বিজিবির সোর্স তারেককে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকালে থানা পুলিশ ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাফ উদ্দিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিজিবির সদস্যের ওপর চোরকারবারিরা হামলা করায় দুজন আহত হয়েছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্যরা আছে। ১৪-বিজিবির অধিনায়ক মো. হামিদ উদ্দিন বলেন, একটা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায়। যখন এক চোরাকারবারিকে ১৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় তখন পেছন থেকে আরও দু-তিনজন এসে হামলা চালিয়ে এক বিজিবি সদস্যকে কুপিয়ে জখম করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার পর তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক। গোলাম রববানী নওগাঁ জেলা প্রতিনিধি
১৭ বছর পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পিএসজি’র জয়ের ধারা অব্যাহত
10
11
12
13
সর্বশেষ
জনপ্রিয়
বগুড়া বিভাগ গঠনের তোড়জোড়: রাজশাহীর সাথেই থাকতে চান নওগাঁর অধিকাংশ মানুষ
নওগাঁর পোরশায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
মিথ্যা মামলার বেড়াজালে পুরুষ ও তাদের পরিবার: চাকরিচ্যুতি, খুন ও আত্মহত্যার মিছিল রুখবে কে
নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
নওগাঁর বদলগাছীতে স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও ডুবে মারা
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
নওগাঁয় স্মার্টফোনে মরণনেশা: পর্দার আড়ালে চলছে কোটি টাকার অনলাইন জুয়া
শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
তালাক যে-ই দিক, দেনমোহর দিতে বাধ্য স্বামী
তরুণদের হাত ধরেই গড়বে নতুন বাংলাদেশ: নওগাঁয় ও বদলগাছি এনসিপির পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম নেতৃত্বে দখলদারিত্ব ও চাঁদাবাজির রাজনীতি বর্জনের ডাক; মাঠে নামছেন তৃনমূলের নেতা-কর্মীরা
জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩
বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২
টানা বৃষ্টির পর নওগাঁয় স্বস্তি: বাজার-ঘাটে ব্যস্ততা, খেটে খাওয়া মানুষের মুখে হাসি
বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি সক্ষমতা বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা, বগুড়া, বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধান উপদেষ্টা জনাব মোঃ নুরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক মোঃ রাজু চৌধুরী
বার্তা সম্পাদক মোঃ আলম সহকারি
বার্তা সম্পাদক মোঃ রফিক
সম্পাদক ও প্রকাশক মোবাইল নাম্বারঃ ০১৭৫৩৭৬০২৮৬
অথবা ০১৭৬৪৫৯৬১৫৯
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়:
সীমান্ত আইটি