পটিয়ার হাইদগাঁওয়ে শীর্ষ মাদক ব্যাবসায়ী
নাজিম ৬০লিটার চোলাইমদসহ গ্রেপ্তার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়ায় দেশীয় তৈরি ৬০ লিটার চোলাইমদসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সে চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকার মৃত মীর আহমদের ছেলে মোঃ নাজিম উদ্দীন (৪২)। গত মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পটিয়া উপজেলার হাইদগাঁও সাত্তার মার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে মদসহ গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পটিয়া উপজেলার হাইদগাঁও ৩নং ওয়ার্ড সাত্তার মার্কেট সৌদিয়া স্টোর এর সামনে সড়ক দিয়ে সিএনজি অটোরিকশাযোগে মাদক পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে সিএনজিতে থাকা ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত মোঃ নাজিম উদ্দীনকে আটক করা হয়। অভিযান পরিচালনাকালে অপর ২ মাদককারবারী হাইদগাঁও মাহদাম পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মোঃ ইকবাল(৩৫) ও পন্ডিত বাড়ী এলাকার আব্দুর রহিমের ছেলে মোঃ সোহাগ(৩০), কৌশলে পালিয়ে যায়। পটিয়া থানার এস আই মনোয়ার হোসাইন জানান, মাদক পাচারকালে সিএনজি অটোরিকশাসহ ৬০ লিটার মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। আরোও ২ জন সহযোগী পলাতক রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সুএে জানাযায়, মাদক কারবারি হাইদগাওঁ ইউনিয়নের ইকরাম ও কুতুব উদ্দিন এবং ছনহরা ইউনিয়নের মোঃ কায়সার এর নেতৃত্বে একটি শক্তিশালী ৫০/৬০ জনের মাদক সিন্ডিকেট গঠন করে কেলিশহর, হাইদগাও, কচুয়াই, খরনা, ছনহরাসহ পুরো পটিয়া উপজেলা মাদক বিকিকিনি করে আসছে দীর্ঘদিন যাবত। কায়সার গত কয়েকদিন আগে জামিনে ফের মাদক ব্যাবসা জমজমাট চালাচ্ছে বলে এলাকার লোকজনের অভিযোগ। এদিকে সচেতন মহল এসব মাদক ব্যাবসায়িদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি রাশেদুল ইসলাম জানান, পটিয়াকে মাদক মুক্ত করতে পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এর ধারাবাহিকতায়
গত কয়েক দিনে শীর্ষ মাদক কারবারি কায়সারসহ
বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ছে এলাকার জনগণ সচেতন হলে পটিয়াকে মাদক মুক্ত করা সম্ভব।
Leave a Reply