1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নির্বাচন সুষ্ঠু করার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: র‍্যাব মহাপরিচালক - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

নির্বাচন সুষ্ঠু করার জন্য যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: র‍্যাব মহাপরিচালক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ Time View

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম বলেছেন, ইতিমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য কাজ করছে র‍্যাব। কিন্তু দেশে আগের মতো এখন আর অবৈধ অস্ত্র নেই। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল র‍্যাব-৮ এর আয়োজনে কুয়াকাটায় র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ আলম বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এ নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য। আমাদের দায়িত্ব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। র‍্যাবের মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে যা যা করা দরকার, সব ব্যবস্থা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হবে। এম খুরশীদ হোসেন আরও বলেন, র‍্যাব শুধু আইন-শৃঙ্খলা কিংবা সন্ত্রাস দমনেই কাজ করে না। পাশাপাশি মানবিক কাজও করে থাকে।

শীতবস্ত্র পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে আয়নাল বলেন, শীতের সময় অনেক কষ্ট হয় আমগো, কেউ আমাগো দিকে ফিরাও তাকায় না।

ফাতেমা বেগম বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা অনেক খুশি হইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং হেগো জন্য দোয়া করি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি