1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ - R STAR TV
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৬৩ Time View

মুশফিক ও নাজমুল যখন জুটি বাঁধলেন ৪৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। এরপর গলে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ আর উইকেট হারায়নি। তাদের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটিতে ভর করে প্রথম দিনটা চালকের আসনে থেকে শেষ করেছে বাংলাদেশ। দিনেশেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২। অধিনায়ক নাজমুল হোসেন ১৩৬ রানে ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। নাজমুল পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি, মুশফিক পেয়েছেন ১২তম সেঞ্চুরি। পাহাড়সম সমালোচনা নিয়ে ম্যাচটা খেলতে নেমেছিল বাংলাদেশ। টানা হারের ক্ষত সারাতে নেমে অবশ্য শুরুতেই বিপর্যস্ত হয়ে পড়ে নাজমুল হোসেন শান্তবাহিনী। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানেই ৩ উইকেট হারায় টাইগাররা। লঙ্কানদের ডেরায় তখন আরেকটি হতাশাজনক হারের শঙ্কা জেকে বসেছিল ক্রিকেট ভক্তদের মনে। তবে লড়াইয়ে যে এক বিন্দুও ছাড় দেবে না বাংলাদেশ, উইকেটে এসে সেটার আভাস দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

বিপর্যয় থেকে দলকে রীতিমতো টেনে তুলেছেন এই দুই ব্যাটার। দুই শতাধিক রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেছেন তারা। দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। গল টেস্টের প্রথম দিনে আজ (১৭ জুন) ৯০ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারানোর পর পুরো দিনে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। শান্ত-মুশফিকের অপ্রতিরোধ্য জুটিতে ২৯২ রানে দিন শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে গলে দিনের শুরুটা ছিল বেশ হতাশার। দলের খাতায় ৫ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন এনামুল হক বিজয়। ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। দলীয় ৩৯ রানে বিদায় নেন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫৩ বলে ১৪ রান করে থারিন্দু রাথনায়েকের বলে এজ হয়ে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ধরা পড়েন তিনি।

সাদমান আউট হওয়ার কিছুক্ষণ পর বিদায় নেন শুরু থেকে ক্রিজে আধিপত্য করে খেলা মুমিনুল হক। রাথনায়েকের ঘূর্ণি পড়তে ভুল করে তিনিও স্লিপে ক্যাচ তুলে দেন। ৩৩ বলে ৪ চারের মারে ২৯ রানে থামে তার ইনিংস। ৪৫ রানে ৩ উইকেট হারানো পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিক ও অধিনায়ক শান্ত।

দলকে ৯০ রানে পৌঁছে দিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান দুজন। ফিরে এসে ফিফটি তুলে নেন তারা। ১৩৭ রানের জুটি গড়ে যান চা বিরতিতে। সেখান থেকে ফিরে এসে তুলে নেন সেঞ্চুরি। দেড় বছর আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছিলেন শান্ত। পরের ১১ টেস্টে দুই ফিফটি হাঁকালেও সেঞ্চুরির দেখা পাননি তিনি। সে ডেডলক ভাঙল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে। আর মুশফিক সেঞ্চুরি পেয়েছেন ১৩ ইনিংস এবং ১০ মাস পর।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, নাজমুল ১৩৬*, মুশফিক ১০৫*; থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১)। (১ম দিন শেষে)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি